Category Archives: Uncategorized

আগুনে পুড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু

আগুনে পুড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু

০৮ নভেম্বর ২০১৮

211e4fed6541fd2350f70c479b13ad2f-59610924d6ec7জয়পুরহাটে আগুনে পুড়ে একই পরিবারের সাতজন মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন একজন। গতকাল বুধবার রাত ১০টার দিকে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় এক বাড়িতে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট পুলিশ সুপার মো. রশিদুল হাসান জানান, তিনি খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন, ওই পরিবারের সাতজন মারা গেছেন। রাতেই তিনজন মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতেই মারা যান আবদুল মুমিন (৩৭), তাঁর মা মোমেনা বেগম (৫২), বড় মেয়ে বৃষ্টি বেগম (১৪)। ওই রাতেই দগ্ধ হন মুমিনের বাবা দুলাল হোসেন (৫৮) ও স্ত্রী পরিনা বেগম (৩২), যমজ দুই মেয়ে হাসি ও খুশি (১২) ও এক বছরের শিশুপুত্র তাইমুল ইসলাম। রাতেই তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে তিনটি অ্যাম্বুলেন্স করে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে মুমিনের স্ত্রী পরিনা বেগম, মেয়ে হাসি, খুশি ও শিশু তাইমুল মারা যায়। মুমিনের বাবা দুলাল হোসেনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন দুলাল হোসেন জানান, রাত নয়টার দিকে বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে সবাই শুয়ে পড়েছিলেন। হঠাৎ করে রাত ১০টার দিকে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন বাইরের লোক এসে কয়েকজনকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সেলিম হোসেন বলেন, তাঁরা ওই বাড়িতে আগুন জ্বলতে দেখেন। তখন বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় জানালা ভেঙে তাঁদের উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করান। তিনজন বাড়িতেই মারা যান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, তাঁদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, রাতেই দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা হাসপাতালেই দেওয়া হয়েছে। দগ্ধ পাঁচজনের শরীরে ৭০ থেকে ৭৫ ভাগ পুড়ে গিয়েছিল। তাঁরা আশঙ্কাজনক ছিলেন।

রাতেই জয়পুরহাট জেলার ২ নম্বর আসনের সাংসদ আবু সাইদ আল মাহমুদ, জয়পুরহাট জেলা প্রশাসক মো. জাকির হোসেন ও পুলিশ সুপার রশিদুল হাসান হাসপাতালে যান এবং তাঁদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

খেলাধুলা

টেইলরকে ফিরিয়ে স্বস্তিতে বাংলাদেশ

আল-ইনসাফ অনলাইন ০৫ নভেম্বর ২০১৮,
CRICKET-BAN-ZIM
Bangladesh cricketer Taijul Islam (C) celebrates with the captain Mahmudullah (L) after the dismissal of the Zimbabwe cricketer Kyle Jarvis (not pictured) during the second day of the first Test cricket match between Bangladesh and Zimbabwe in Sylhet on November 4, 2018.উইকেট শিকারের পর তাইজুলের উদযাপন

ব্রায়ান চারি সাজঘরে ফেরার পর ক্রিজে এসেছিলেন ব্রেন্ডন টেইলর। জুটি বেঁধেছিলেন ওপেনার হ্যামিলটন মাসাকদজার সাথে। শুরু থেকেই টি-২০ স্টাইলে ব্যাট চালাচ্ছিলেন তিনি। দ্রুতই রান তুলে দলের সংগ্রহ বাড়িয়ে যাচ্ছিলেন, যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল বাংলাদেশের জন্য। তবে স্বস্তির সুবাতাস বইয়ে দিলেন স্পিনার তাইজুল ইসলাম। তার বোলে ইমরুল কায়েসের তালুবন্দি হলেন টেইলর। ২৫ বলে ২৪ রান নিয়ে সাজঘরে ফরে গেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এখন ক্রিজে এসেছেন শন উইলিয়ামস। মাসাকাদজার সঙ্গী হয়েছেন।

জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৫১ রান।

দিনের প্রথম উইকেটটি শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। ব্রায়ান চারিকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

362520_197মিরাজের ‘লাভলি বোলিং’

দুর্দান্ত বোলিংয়ে ওপেনার ব্রায়ান চারিকে সাজঘরে ফিরিয়েছেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ফলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন হয়েছে।

নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই চারিকে বোল্ড করেন মিরাজ। দুর্দান্ত এই আউটের পর ক্রিকইনফোর ধারাভাষ্য, ‘লাভলি বোলিং’!

এর আগে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন মিরাজ।

 

তৃতীয় দিনের খেলা নিয়ে তাইজুলের ভাবনা

অন্য সময়ে হলে তাইজুলের পারফরম্যান্সটাই হাইলাইটস হতো। দুর্ভাগ্য বেচারার। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে এক ইনিংসে ৬ উইকেট প্রাপ্তির অর্জনটা মলিন হয়ে গেল। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাটিংয়ের আফসোসেই পুড়ছে দেশ! এমন ব্যাটিং বারবার হয় কী করে। সর্বত্র প্রশ্ন একটাই- ম্যাচ শেষে বাংলাদেশের সেরা পারফরমার হিসেবে সাংবাদিকদের সামনে আসতে হয়েছিল তাইজুলকেই। কিন্তু হাসিমুখ নিয়ে উপস্থিত হয়নি। তার ব্যক্তিগত অর্জন নিয়ে কথা হলো অনেক পর। জবাব দিতে হলো এমন ব্যাটিংয়ের পর দলের ভেতরে কী অবস্থা যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে। ম্যাচে দলের কী অবস্থা সেটা নিয়েও। উইকেট নিয়েও প্রশ্ন ছিল। তাইজুল চেষ্টা করেছেন উত্তর দিতে। কিন্তু সাংবাদিকেরা যে কথা তার কাছ থেকে বের করার চেষ্টা করেছেন, সে উত্তরটা দেয়ার কি সামর্থ্য বা সাহস তার আছে? মোটেও না।

তাইজুল অনেকটা ম্যানেজমেন্টের পার্ট হলে যে কথাগুলো বলেন, সেটাই বলেছেন দলের একজন ক্রিকেটার হয়ে। কী করবেন। উত্তরটাও তো তার দিতে হবে। তিনি বলেন, ‘ম্যাচের এখনো তিন দিন বাকি। টেস্ট ম্যাচের রঙ বদলায়। এ ম্যাচেও সে রঙ বদলে যেতে পারে। এ জন্য আমাদের যেটা করতে হবে। জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে যত দ্রুত সম্ভব অল আউট করতে হবে। এবং দ্বিতীয় ইনিংসে ভালো একটা ব্যাটিং করতে পারলে ম্যাচে আমরাও জিতে যেতে পারি।’

কিন্তু বাস্তবে কি তাইজুলের কথাই সঠিক? আসলেই টেস্টের নাটকীয়তা অনেক। ঘটতে পারে অনেক কিছু। আপাতত ওই আশা নিয়েই আজ খেলতে নেমেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ যে ধারাবাহিক বাজে খেলছে। বাজে ব্যাটিং করে যাচ্ছে এটা পুরাপুরি মানতে নারাজ। গত সাত ইনিংসে এমন ব্যাটিংই হয়েছে। এরপরও তাইজুল বলেন, ‘এর আগে আমাদের অনেক বড় দলকে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড) হারানোর রেকর্ড আছে। ফলে আমরা পারি না এমন না। হয়তো একটা বাজে সময় আমাদের যাচ্ছে।এ সময় থেকে উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের চার ইনিংসে যে দুঃসহ স্মৃতি সেটার প্রভাব সিলেটের এ ইনিংসে পড়ল কি না? এর জবাবে তিনি বলেন, ‘দিনটা আমাদের ছিল না। তা ছাড়া ম্যাচ যে শেষ হয়ে গেছে এমনটা না। এখনো তিন দিন বাকি। এখনো ঘটতে পারে তো অনেক কিছু।’

উইকেট কেমন ছিল? স্পিনে সফল বাংলাদেশ। আর জিম্বাবুয়ে পেস অ্যাটাকে সফল। কেন এমন? বাংলাদেশের এ স্পিনার

৮ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল

৮ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল

আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন। গতকাল রোববার সন্ধ্যায় কমিশন সভা শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদত হোসেন চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ও জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
সভা শেষে শাহাদত হোসেন চৌধুরী বলেন, আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন। ঘোষণা অপরাহ্নে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত সন্ধ্যা ৭টার পরে বিটিভি-বেতারের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। সর্বশেষ দশম সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয় সন্ধ্যা সাড়ে ৭টায় জতির উদ্দেশে দেয়া ভাষণে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের যে স্বাভাবিক প্রক্রিয়া তার সাথে অনলাইনে মনোনয়নপত্র গ্রহণের জন্য আমরা বিধি প্রণয়ন করেছি। সেটা আইন মন্ত্রণালয়ে যাবে। ইভিএম ব্যবহারের বিধিমালা একইভাবে আইন মন্ত্রণালয়ে যাবে।
কি পরিমাণ আসনে ইভিএম ব্যবহার করা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কত সংখ্যক আসনে ইভিএম ব্যবহার হবে এমন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এটা সীমিত আকারে হবে এটা সিদ্ধান্ত হয়েছে। আমরা ইভিএম ব্যবহারের বিষয়ে ভোটারদের শিক্ষা-দীক্ষা বিবেচনায় নেবো।

চলমান রাজনৈতিক সংলাপের মধ্যে তফসিল দিতে অপো করতে জাতীয় ঐক্যফ্রন্ট অনুরোধ জানিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দলগুলোর সংলাপ শেষ হচ্ছে ৭ নভেম্বর।
জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন, ৪ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত আমাদের ছিল। কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে আমরা ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।

সাধারণত এই তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্ত ৪০-৪৫ দিন সময় লাগে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় রেখে ভোটের তফসিল হয়েছিল। একাদশ সংসদ নির্বাচনের তফসিলে ৪৫ দিন সময়কে ‘স্টান্টার্ড’ মেনে ভোটের সময়সূচি ঘোষণা করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী। তবে মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ ৮ নভেম্বরই তফসিলের সময় চূড়ান্ত হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহাদত হোসেন চৌধুরী বলেন, একটা স্ট্যান্টার্ড সময় অনুযায়ী আমরা ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করব। এটা ৪৫ দিনের কাছাকাছি হতে পারে।
বিএনপির গঠনতন্ত্র নিয়ে আদালতের নির্দেশনা প্রতিপালনের কথা জানান তিনি। তবে ক’দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে নিশ্চিত জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে নিষ্পত্তি করব কি না সে সিদ্ধান্ত নেয়া হয়নি। যেহেতু আদালতের নির্দেশনা প্রতিপালনের বিষয় রয়েছে; বাধ্যবাধকতা রয়েছে; শিগগির তা আমরা তা করব।

খালেদা জিয়া, তারেক জিয়া ভোট করতে পারবেন কি না সে প্রশ্ন এড়িয়ে যান এ নির্বাচন কমিশনার।
নির্বাচনে সেনাবহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও শাহাদত হোসেন চৌধুরী জানান।

রাজনীতি

বুধবার সকালে ঐক্যফ্রন্টের সাথে সরকারের ফের সংলাপ
০৫ নভেম্বর ২০১৮,

বুধবার সকালে ঐক্যফ্রন্টের সাথে সরকারের ফের সংলাপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিসহ কয়েকটি দলের জোট জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আগামী ই নভেম্বর বুধবার বেলা ১১টায় আবারো সংলাপে বসবেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রাতে বিবিসির কাদির কল্লোলকে জানিয়েছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিরোধী জোটের সাথে এই সংলাপ হবে সীমিত পরিসরে।

কারণ তাদের পক্ষ থেকে উভয় পক্ষের অল্প সংখ্যক প্রতিনিধি নিয়ে এই সংলাপ চাওয়া হয়েছিল।

এর আগে ১ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপে বসে সরকার। সেসময় গণভবনে তিন ঘন্টা দীর্ঘ আলোচনা হয় দুই পক্ষের মধ্যে যা শেষ হয়েচিল কোন রকম সমঝোতা ছাড়াই।

সেই আলোচনার জের ধরে রোববার ড. কামাল হোসেন প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে আবারো আলোচনায় বসার অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, পয়লা নভেম্বরের সংলাপের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এ বিষয়ে আরো আলোচনার সুযোগ রয়েছে।

সেই সূত্র ধরেই পরবর্তী আলোচনার জন্য চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় ৭ নভেম্বরের পর আর সংলাপ চালিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছিল আওয়ামী লীগ।

এদিকে, ঐক্যফ্রন্ট সরকারের সঙ্গে তাদের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে তফসিল ঘোষণা না করার জন্য আহ্বান জানিয়েছিল।

কিন্তু নির্বাচন কমিশন আগামী আটই নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন নির্ধারণ করেছে।

বিএনপি, গণফোরাম, জাসদের একাংশ এবং নাগরিক ঐক্য নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে রয়েছে খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বেশ কয়েকটি দাবি।

রাজনীতি

দুপুরের ঘোষণায় চমক থাকবে কাদের সিদ্দিকীর!

০৫ নভেম্বর ২০১৮,

দুপুরের ঘোষণায় চমক থাকবে কাদের সিদ্দিকীর!
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার রাজনৈতিক অবস্থান জানাবেন আজ সোমবার। তিনি জানাবেন ড. কামাল হোসনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন না’কি একলা চলবেন।

কয়েক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছেন কী করছেন বঙ্গবীর? ভবিষ্যতেও বা কী করতে যাচ্ছেন? তারই কথার আলোকে মনে করা হচ্ছিল, গত শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনায় তিনি তার রাজনৈতিক অবস্থান জানাবেন। ধারণা করা হচ্ছিল, ড. কামাল হোসেনের হাত ধরে জাতীয় ঐক্যফ্রন্টেই যোগ দিচ্ছেন। ঐদিন অধীর আগ্রহে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের কর্মী জনগণ অধীর আগ্রহভরে অপেক্ষা করছিলেন। প্রায় পৌনে এক ঘন্টা বক্তব্যে একপর্যায়ে বঙ্গবীর জানালেন তিনি ঐদিন যোগ দিচ্ছেন না- চান আরো এক দিন সময়। সে হিসাবে আজ সোমবার তার রাজনৈতিক অবস্থান জানানোর দায় পড়ে তা পক্ষ থেকে। গত ৩১ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক অবস্থান কি হবে তা তিনি জানাতে সকলকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন।

তবে গত শনিবারের আলোচনা সভায় বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেন বঙ্গবীরের শুধু একাত্তরের রনাঙ্গণের বীরত্ব তুলে ধরেননি, তিনি সুস্পস্টভাবে ৭৫’ পনের আগস্টের পরে তার (বঙ্গবীরের) সশস্ত্র প্রতিবাদ-প্রতিরোধের প্রশংসা করেন। এটা বঙ্গবীরসহ তার দলের নেতাকর্মীদের মধ্যে একধরনের প্রাণের সঞ্চারও করে। বিষয়টি কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী এবং ৭৫-এ বঙ্গবীরের সহযোদ্ধাদের অনুপ্রাণিত করে।

জানা গেছে, এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবীর ৭৫-এর প্রতিরোধ যোদ্ধাদের মিলনমেলার আয়োজন করেছিলেন। স্মৃতিচারণমুলক সে অনুষ্ঠানে তিনি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতি আশা করেছিলেন। কিন্তু তা হয়নি বলে তিনি মুনঃক্ষুন্নও হয়েছিলেন তিনি। সেদিক থেকে এ প্রসঙ্গে বিশিষ্ট এই আইনজীবি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড.কামাল হোসেনের বক্তব্য কৃষক শ্রমিক জনতা লীগ, ‘৭৫ পনের আগস্টের পরে বঙ্গবন্ধু হত্যাকান্ডে প্রতিবাদ ও প্রতিরোধ যোদ্ধা এবং স্বয়ং বঙ্গবীরের জন্য অনেক সন্মাণজনক নিয়ে গেছে। আর এজন্য আজকে দলের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে এর প্রভাব পড়বে।

এদিকে গতকাল রাতে দলের পক্ষ থেকে কৃষক শ্রমিক জনতা লীগেরন যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে জানান হয় আজ পূর্বঘোষণা অনুসারে ৫ নভেম্বর সোমবার সকালে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এসভায় জাতীয় ঐক্যফ্্রন্টে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অপরদিকে সভাশেষে বেলা সাড়ে ১২টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বর্ধিতসভার সিদ্ধান্ত ঘোষণা করবেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ।