টেইলরকে ফিরিয়ে স্বস্তিতে বাংলাদেশ
আল-ইনসাফ অনলাইন ০৫ নভেম্বর ২০১৮,

ব্রায়ান চারি সাজঘরে ফেরার পর ক্রিজে এসেছিলেন ব্রেন্ডন টেইলর। জুটি বেঁধেছিলেন ওপেনার হ্যামিলটন মাসাকদজার সাথে। শুরু থেকেই টি-২০ স্টাইলে ব্যাট চালাচ্ছিলেন তিনি। দ্রুতই রান তুলে দলের সংগ্রহ বাড়িয়ে যাচ্ছিলেন, যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল বাংলাদেশের জন্য। তবে স্বস্তির সুবাতাস বইয়ে দিলেন স্পিনার তাইজুল ইসলাম। তার বোলে ইমরুল কায়েসের তালুবন্দি হলেন টেইলর। ২৫ বলে ২৪ রান নিয়ে সাজঘরে ফরে গেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এখন ক্রিজে এসেছেন শন উইলিয়ামস। মাসাকাদজার সঙ্গী হয়েছেন।
জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৫১ রান।
দিনের প্রথম উইকেটটি শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। ব্রায়ান চারিকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।
মিরাজের ‘লাভলি বোলিং’
দুর্দান্ত বোলিংয়ে ওপেনার ব্রায়ান চারিকে সাজঘরে ফিরিয়েছেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ফলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন হয়েছে।
নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই চারিকে বোল্ড করেন মিরাজ। দুর্দান্ত এই আউটের পর ক্রিকইনফোর ধারাভাষ্য, ‘লাভলি বোলিং’!
এর আগে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন মিরাজ।
তৃতীয় দিনের খেলা নিয়ে তাইজুলের ভাবনা
অন্য সময়ে হলে তাইজুলের পারফরম্যান্সটাই হাইলাইটস হতো। দুর্ভাগ্য বেচারার। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে এক ইনিংসে ৬ উইকেট প্রাপ্তির অর্জনটা মলিন হয়ে গেল। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাটিংয়ের আফসোসেই পুড়ছে দেশ! এমন ব্যাটিং বারবার হয় কী করে। সর্বত্র প্রশ্ন একটাই- ম্যাচ শেষে বাংলাদেশের সেরা পারফরমার হিসেবে সাংবাদিকদের সামনে আসতে হয়েছিল তাইজুলকেই। কিন্তু হাসিমুখ নিয়ে উপস্থিত হয়নি। তার ব্যক্তিগত অর্জন নিয়ে কথা হলো অনেক পর। জবাব দিতে হলো এমন ব্যাটিংয়ের পর দলের ভেতরে কী অবস্থা যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে। ম্যাচে দলের কী অবস্থা সেটা নিয়েও। উইকেট নিয়েও প্রশ্ন ছিল। তাইজুল চেষ্টা করেছেন উত্তর দিতে। কিন্তু সাংবাদিকেরা যে কথা তার কাছ থেকে বের করার চেষ্টা করেছেন, সে উত্তরটা দেয়ার কি সামর্থ্য বা সাহস তার আছে? মোটেও না।
তাইজুল অনেকটা ম্যানেজমেন্টের পার্ট হলে যে কথাগুলো বলেন, সেটাই বলেছেন দলের একজন ক্রিকেটার হয়ে। কী করবেন। উত্তরটাও তো তার দিতে হবে। তিনি বলেন, ‘ম্যাচের এখনো তিন দিন বাকি। টেস্ট ম্যাচের রঙ বদলায়। এ ম্যাচেও সে রঙ বদলে যেতে পারে। এ জন্য আমাদের যেটা করতে হবে। জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে যত দ্রুত সম্ভব অল আউট করতে হবে। এবং দ্বিতীয় ইনিংসে ভালো একটা ব্যাটিং করতে পারলে ম্যাচে আমরাও জিতে যেতে পারি।’
কিন্তু বাস্তবে কি তাইজুলের কথাই সঠিক? আসলেই টেস্টের নাটকীয়তা অনেক। ঘটতে পারে অনেক কিছু। আপাতত ওই আশা নিয়েই আজ খেলতে নেমেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ যে ধারাবাহিক বাজে খেলছে। বাজে ব্যাটিং করে যাচ্ছে এটা পুরাপুরি মানতে নারাজ। গত সাত ইনিংসে এমন ব্যাটিংই হয়েছে। এরপরও তাইজুল বলেন, ‘এর আগে আমাদের অনেক বড় দলকে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড) হারানোর রেকর্ড আছে। ফলে আমরা পারি না এমন না। হয়তো একটা বাজে সময় আমাদের যাচ্ছে।এ সময় থেকে উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের চার ইনিংসে যে দুঃসহ স্মৃতি সেটার প্রভাব সিলেটের এ ইনিংসে পড়ল কি না? এর জবাবে তিনি বলেন, ‘দিনটা আমাদের ছিল না। তা ছাড়া ম্যাচ যে শেষ হয়ে গেছে এমনটা না। এখনো তিন দিন বাকি। এখনো ঘটতে পারে তো অনেক কিছু।’
উইকেট কেমন ছিল? স্পিনে সফল বাংলাদেশ। আর জিম্বাবুয়ে পেস অ্যাটাকে সফল। কেন এমন? বাংলাদেশের এ স্পিনার

