নির্বাচন নিয়ে জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা ভয়ঙ্কর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেনঃ রিজভী

নির্বাচন নিয়ে জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা ভয়ঙ্কর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেনঃ রিজভী

ইনসাফ নিউজ

১০ ডিসেম্বর, ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবিঃ ফাইল ছবি।

‘নির্বাচন নিয়ে জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা ভয়ঙ্কর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিদিন জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন। ভোট ডাকাতি প্রস্তুতির শলা-পরামর্শ করছেন। নির্বাচনে জাল-জোচ্চুরির সব প্রস্তুতি পাকা করছেন। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, গতকাল রবিবার সকল জেলার প্রশাসকরা স্ব-স্ব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে বৈঠক করেছেন। ওই বৈঠকে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে চারটি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

চারটি বিষয়ের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘১. ডিসিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলেছেন, আপনারা জানেন সুষ্ঠু ভোট হলে বিএনপি বিজয়ী হয়ে যাবে, তাই এই সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হলে বুঝেশুনে কাজ করতে হবে। যে কোনো মূল্যে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। কাজেই এদিক ওদিক করার মতলব থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলুন। ২. মাঠে কাজ করবে পুলিশ ও র‌্যাব। আপনাদের দায়িত্ব হলো তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং সহযোগিতা প্রদান। ৩. প্রিজাইডিং অফিসারদের নিরাপদে কন্ট্রোল রুমে আসার ব্যবস্থা করবেন। ৪. প্রিজাইডিং অফিসারদের ব্ল্যাঙ্ক সিগনেচার নিয়ে রাখবেন। সেটা সময়মতা কাজে লাগানো হবে। এই সরকারকে যেকোন প্রকারে হোক ক্ষমতায় রাখতে হবে।নির্দেশনায় বলা হয়, গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশের সহযোগিতায় নৌকা প্রতীককে জয়ী করার জন্য ব্যালট পেপারে সিল মেরে ব্যালটবাক্স ভর্তি করে রাখতে হবে।’

তিনি বলেন, ‘ভয়ংকর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা। পরিকল্পিত নীলনকশার মাধ্যমে অবৈধ সরকারের দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য লোক দেখানো নির্বাচন আয়োজনে ফন্দি-ফিকির করছে। ক্ষমতাসীনদের মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রহসনমূলক নির্বাচনী ছক তৈরি করে এগিয়ে চলছে।’

আওয়ামী লীগ সরকার নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় অস্থির ও বেসামাল হয়ে পড়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তারা বিএনপির বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। মিডিয়া সন্ত্রাসে নেমেছে। প্রতিবেশী একটি দেশকে নিজেদের পক্ষে টানতে, অনুকম্পা ও সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছে। আমাদের নেতাদের নামে আজগুবি ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তানি দূতাবাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ ও গোপন বৈঠক করেছেন। এই অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান হাইকমিশন সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে। লিখিত বার্তায় তারা বিভিন্ন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। পাকিস্তানের কোনো কূটনীতিকের সঙ্গে বিএনপির বৈঠক হয়নি।’

তিনি বলেন, ‘মিথ্যা কুৎসা প্রচারণায় বিকারগ্রস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ। গোষ্ঠীস্বার্থে দেন-দরবার করার ঐতিহ্যই হচ্ছে আওয়ামী লীগের। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাহেবই তো ৭ দিন পাকিস্তানে কাটিয়ে এলেন। এই ধরনের মিথ্যাচার থেকে আওয়ামী লীগ ও তাদের অর্থপুষ্ট দালাল মিডিয়া বিরত থাকবে বলে আমরা আশা করি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তাদের মদদপুষ্ট কিছু দালাল মিডিয়াকে বলবো-বিকৃত অপপ্র

বিএনপির অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল: হাছান মাহমুদ

ইনসাফ নিউজ

১০ ডিসেম্বর, ২০১৮

হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপি অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। সোমবার জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত কিছুদিন ধরে বিএনপি অফিস ও গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে মনোনয়ন বাণিজ্যের হাট বসেছিলো। ৩০০ আসনে তারা টাকার বিনিময়ে ৮০০ নমিনেশন দিয়েছিলো। সেই হাটে যারা টাকার অভাবে মনোনয়ন কিনতে পারেন নি তারা আক্রমণ করে অফিসে তালা লাগিয়ে দিয়েছে। তাদের মহাসচিবের গাড়িতে হামলা করে ড্রাইভারের মাথা ফাটিয়ে দিলো। বিএনপি নেতাদের যদি লজ্জা থাকত তাহলে তাদের পদত্যাগ করা উচিৎ ছিলো। অর্থাৎ বিএনপি অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মির্জা ফখরুল সাহেব গেঞ্জি গায়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। জানিনা মনোনয়ন বঞ্চিতরা ওনার কাপড় খুলে দিয়েছিল কিনা? এই লজ্জা শুধু বিএনপির নয়, রাজনীতিবিদ হিসেবে আমিও লজ্জা পাচ্ছি।

হাছান মাহমুদ বলেন, যারা মনোনয়ন বাণিজ্য করে, নমিনেশন দেওয়ার সময় টাকা নেয় তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে তো তারা দেশটাই বেচে দিবে। সুতরাং এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মনছফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, নাট্যশিল্পী ইনামুল হক, অরুণ সরকার রানা প্রমুখ।

৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা হেরে যাচ্ছেন: ড. কামাল

৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা হেরে যাচ্ছেন: ড. কামাল

ইনসাফ নিউজ

১০ ডিসেম্বর, ২০১৮

ড. কামাল হোসেন। ছবিঃ সংগৃহীত।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘৩০শে ডিসেম্বরের নির্বাচনে আপনারা তো ইনশাআল্লাহ হেরে যাচ্ছেন। এরপর জনগণ আপনাদের কিভাবে দেখবে সেই কথাটাও একটু ভাবুন। আপনাদের নেতা-কর্মীদের জনগণকে মোবারকবাদ দেওয়ার সুযোগ করে দিন। এরপর ৩১ ডিসেম্বর সাধারণ জনগণ ও অন্যান্য নেতা-কর্মীরা যেন তাদের মোবারকবাদ দিতে পারে, নির্বাচনের আগের দিনগুলোতে ঠিক তেমন কিছু কাজ সরকারকে করে যান।’

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘রাজনীতি ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান সংসদ সদস্যদের উদ্দেশ্যে ড. কামাল বলেন, ‘এরা বিনাভোটে নির্বাচিত হলেও এখনো একজন সংসদ সদস্য হিসেবেই বিবেচিত। তাই তাদের অবস্থান থেকে এখনো কিছু করতে পারেন তারা। কারণ আর কয়েকদিন পর তো সাধারণ পাবলিকে পরিণত হয়ে যাচ্ছে এসব সংসদ সদস্যরা। তাই যাবার আগে প্লিজ একটা কিছু করে যান। কারণ আপনারা তো বলছেন, দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন। তাই বিনাবিচারে এভাবে যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে খোঁজ নিন, কিছু একটা করুন। তখন জাতিকে বলতে পারবেন, হ্যাঁ আমরা বিনাবিচারে হত্যার ব্যাপারে ক্ষমতার শেষ সময়ে হলেও পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘ভোটাধিকার না দেওয়ার শতভাগ দায়-দায়িত্ব জনগণের নিজের। ক্ষমতার মালিক জনগণ, এটাতো কাগজ দেখিয়ে বলার কিছু নেই। নীরব-নিষ্ক্রিয় হলে চলবে না। দেশের মালিক ১৭ কোটি মানুষ। এর অর্ধেকও যদি একত্র হয়ে মালিকানা নিজেরা ভোগ করতে চাই, তবে কেউ তা রুখতে পারবে না।’

নির্বাচনী প্রচারণায় মাঠে নামার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা সবসময়ই মাঠে আছে। আমি নিজেও সব সময় কথা বলছি জনগণের সঙ্গে। আপনাদের মধ্য দিয়েও কথা হচ্ছে। নেতা-কর্মীদেরও বোঝাচ্ছি, আমরা আছি।’

ড. কামাল বলেন, ‘বিনা বিচারে হত্যাকাণ্ড মহামারি আকারে বাড়ছে। যা মানুষের মনে উদ্বেগ উতকণ্ঠা বাড়াচ্ছে। দেশে গণতন্ত্র না থাকার কারণে এসব হত্যাকাণ্ড বাড়ছে। কেন দেশে মানবাধিকার লংঘন কিংবা গুম খুন আরো বাড়ছে তার তদন্ত হওয়া উচিত এবং এ জন্য সরকারের জবাবদিহি করা উচিত।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব মোফাজ্জল করিম, মো. নূরুল হুদা মিলু, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

খালেদা জিয়ার ৩ আবেদনের আদেশ মঙ্গলবার

খালেদা জিয়ার ৩ আবেদনের আদেশ মঙ্গলবার

১০ ডিসেম্বর, ২০১৮

মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা তিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। সোমবার হাইকোর্টে এ রিট করা হয়।

রিটে ইসির সিদ্ধান্ত স্থগিতের পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণ করে খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে আদালতের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, আমরা ইসির কাছে ন্যায় বিচার পাইনি। আশা করি, উচ্চ আদালতে ন্যায় বিচার পাব। রিটার্নিং কর্মকর্তা যে অভিযোগে মনোনয়নপত্র বাতিল করেছেন তা নির্বাচনী অপরাধের সঙ্গে সম্পর্কিত। অর্থাত্ নির্বাচনের আচরণবিধি লংঘন করলে। কিন্তু তিনি তো আচরণবিধি লংঘনের কোনো কাজ করেননি। এ কারণে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট করা হয়েছে।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে খালেদা জিয়াকে দলীয় মনোনয়নপত্র দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তারা তিনটি মনোনয়নপত্রই বাতিল করে দেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ চার কমিশনার খালেদা জিয়ার আপিল খারিজ করে দেন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আপিল গ্রহণ করে বৈধ ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আপিল খারিজ হয়।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট ৫ বছরের পরিবর্তে দশ বছর এবং নিম্ন আদালত চ্যারিটেবল মামলায় সাত বছরের দণ্ড দেয়।