অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে বলে

অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে বলে

১৬ ডিসেম্বর ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে।

 

02আজ রবিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে সেরকম অবস্থা এখন সৃষ্টি হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা। পরে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, সকলেই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন।

শ্বশুরের হাতে ধর্ষিত গৃহবধূর আত্মহত্যা

শ্বশুরের হাতে ধর্ষিত গৃহবধূর আত্মহত্যা

১৬ ডিসেম্বর ২০১৮

 

 

03
নববধূ শোভা (২০)। শোভা তার আসল নাম নয়। সবে বিয়ে হয়েছে তার। কিন্তু তার ওপর কুদৃষ্টি পড়েছে তারই পিতার সম্মানে থাকা শ্বশুরের। ওই শ্বশুরই তাকে ধর্ষণ করেছে। এ জন্য ধর্ষিতা তার শাশুড়ি ও স্বামীর কাছে বিচার চেয়েছেন। কিন্তু তারা কোনো একশন না নেয়ায় আত্মহত্যা করেছেন শোভা। এ ঘটনা ঘটেছে ভারতের ভুপালে বাজারিয়া এলাকায়।  এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। 
ধর্ষিতা তার শাশুড়িকে ধর্ষণ ঘটনা জানানোর পর তিনি শোভাকে হুমকি দেন। বলেন, এ কথা মুখে আনলে তাকে করুণ পরিণতি ভোগ করতে হবে। এরপর শোভা তার স্বামীর কাছে যান। তার কাছে সবকিছু খুলে বলেন। জবাবে তার স্বামী তাকে বলে, যদি এই বাড়িতে বসবাস করতে চাও তাহলে এটা মেনে নিয়েই থাকতে হবে। শাশুড়ি ও স্বামীর কাছ থেকে এমন জবাব পেয়ে দিশাহারা হয়ে পড়েন শোভা। ফিরে যান নরসিংহপুরে তার বাবার বাড়িতে। সেখানে গিয়ে আত্মহত্যা করেন।
তার পিতামাতার বক্তব্য অনুযায়ী নরসিংহপুর পুলিশ একটি মামলা রেকর্ড করেছে। তাতে শোভার শ্বশুরকে ধর্ষক হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে স্বামী ও শাশুড়িকে আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। নরসিংহপুরে থেমি পুলিশ স্টেশনে এ মামলা করা হয়েছে। বাজারিয়া পুলিশের মতে, আত্মহত্যাকারী যুবতীর বয়স ২০ বছর। তিনি নরসিংহপুরের বাসিন্দা। বাজারিয়া এলাকার একজনের সঙ্গে জুনে তার বিয়ে হয়। বিয়ের পরপরই তার সঙ্গে অশোভন আচরণ শুরু করে তার শ্বশুর। কিন্তু নীরবে সব সয়ে গেছেন শোভা।
একদিন শোভা একা বাড়ি ছিলেন। এ সময়কে উত্তম সুযোগ হিসেবে ব্যবহার করে তার শ্বশুর। সে তাকে ধর্ষণ করে। এ ঘটনা পরে তিনি স্বামী ও শাশুড়িকে অবহিত করেছেন। কিন্তু তারা এ বিষয়ে মোটেও মাথা ঘামান নি। উল্টো তাকে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি শোভা তার মাকে জানান। কিন্তু তা জেনে যায় শোভার স্বামী। সে উল্টো শোভাকে নির্যাতন শুরু করে। শোভার মোবাইল ফোন ভেঙে ফেলে সে। এরপরই শোভা ফিরে যান পিতামাতার বাড়িতে। সেখানে গিয়ে গত মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চরম এই সিদ্ধান্ত নেয়ার আগে শোভা তার স্বামীকে ফোন করেছিলেন। তখন তার স্বামী তাকে বলে, আত্মহত্যা করার জন্য শোভা মুক্ত। তাকে কেউ বাধা দেবে না I

মুক্তিযোদ্ধাদের স্বপ্নভঙ্গ, বীর নিবাসে ফাটল

মুক্তিযোদ্ধাদের স্বপ্নভঙ্গ, বীর নিবাসে ফাটল

১৬ ডিসেম্বর ২০১৮

01
অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের দেওয়া লাল-সবুজ রঙের বাড়ি ‘বীর নিবাস’। সম্প্রতি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শুকদেব নগর গ্রামে।

 

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি সারা দেশে ২,৭২০ ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’ নামে একতলা বাড়ি বানানোর উদ্যোগ নেয় সরকার। বছর না পেরোতেই ভবনের নানা স্থানে ফাটল ধরেছে লাল-সবুজ রঙে রাঙানো দেয়াল। দেয়ালজুড়ে যেন বাংলাদেশের পতাকারই প্রতিচ্ছবি। বাড়ির সামনে পাথরের নামফলকে লেখা ‘বীর নিবাস’। ভূমিহীন মুক্তিযোদ্ধারা এই বাড়ি পেয়েই খুশিই ছিলেন। কিন্তু বছর না পেরোতেই ভবনের নানা স্থানে ফাটল ধরায় যাঁরা বীর নিবাসে উঠেছিলেন, তাঁরা আতঙ্কে আছেন।

নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অল্প দিনেই সরকারের দেওয়া উপহারটি নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। অনেক ভবনেই পলেস্তারা খসে পড়েছে। নিম্নমানের কাঠ ব্যবহার করায় জানালা খুলে পড়ছে।

অন্যদিকে বেশির ভাগ জেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধা ঠিকমতো বাছাই করা হয়নি। কোথাও কোথাও সচ্ছল মুক্তিযোদ্ধারাও বাড়ি পেয়েছেন। অনেকের স্বজন এসে সেসব বাড়িতে থাকছেন। কেউ কেউ এসব বাড়িতে তালা দিয়ে নিজের বাড়িতে থাকছেন, কেউ-বা ভাড়া দিয়েছেন।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই সারা দেশে ২ হাজার ৭২০ জন ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারকে পাকা বাসস্থান নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বীর নিবাস নামের একতলা এই বাড়িগুলোয় দুটি শয়নকক্ষ, একটি প্রশস্ত বারান্দা ও শৌচাগার আছে। শুধু আবাসিক ভবনই নয়, প্রতিটি বাড়িতে গরু, হাঁস, মুরগি পালনের জন্য পৃথক শেড বানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছে একটি করে নলকূপ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি জেলা-উপজেলায় এ রকম ২ হাজার ৯৭১টি বাড়ি বানিয়ে দেওয়ার কথা। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত ৮৫৫টি ইউনিটের নির্মাণকাজ শেষ হয়েছে। ১ হাজার ৭৪টি ইউনিটের কাজ চলছে। এ ছাড়া ২৭৩টির দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। যদিও ২০১৬ সালের মধ্যে সব কাজ শেষ করার কথা ছিল।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘যেসব ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, সেসব ভবন যাঁরা বানিয়েছেন, তাঁদের আমরা ডেকে বিষয়টি জানতে চাইব। ঠিকাদার বা প্রকৌশলী কার গাফিলতিতে এ অবস্থা, সেটা তদন্ত করে ব্যবস্থা নেব।’ সচ্ছলরা কোনোভাবেই এসব বাড়ি পাওয়ার উপযোগী নন বলে উল্লেখ করেন মন্ত্রী।

সম্প্রতি মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, গাজীপুর, জামালপুর ও নোয়াখালীর শতাধিক বীর নিবাস ঘুরে দেখা হয়েছে। মুক্তিযোদ্ধারা বলেছেন, এই বাড়ি তাঁদের আবাসনের কষ্ট দূর করেছিল সত্য, কিন্তু ভবনে ফাটল ধরায়, নিম্নমানের ভবন হওয়ায় এখন তাঁদের মনের ভেতরেও ফাটল ধরেছে। তাঁদের মন ভেঙে গেছে।

 

বছর না ঘুরতেই ফাটল: মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ৩১টি ভবন হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি সরেজমিনে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও কেন্দুয়া ইউনিয়নের কাউয়াকুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আক্কেল আলী আকনের বীর নিবাসে গিয়ে দেখা গেল, ভবনের রং উঠে যাচ্ছে। নিম্নমানের কাঠ ব্যবহার করায় দরজা-জানালা বাঁকা হয়ে গেছে। রাতে জানালা লাগানো যায় না। নষ্ট হয়ে গেছে নলকূপটিও। ২০টি বীর নিবাসে গিয়ে প্রায় একই চিত্র দেখা গেল।

আক্কেল আলী বলেন, ঠিকাদারেরা ঠিকমতো কাজ করেননি। এ বিষয়ে বেশ কয়েকবার প্রকৌশলীদের কাছে গিয়েছেন তিনি। তাঁরা কোনো ব্যবস্থা নেননি। আবুল কাশেম অভিযোগ করেন, ‘দেয়ালে এমনভাবে ফাটল ধরেছে যে ঘরের মধ্যে থাকতে ভয় পাচ্ছি।’

মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জ্যেষ্ঠ ডেপুটি কমান্ডার মো. জাহাঙ্গীর কবির বলেন, বীর নিবাসগুলোতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বেশির ভাগ ভবনই এখন ঝুঁকিপূর্ণ।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৯৪টি পাকা বাসস্থান নির্মাণ করা হয়েছে। চার বছরের মধ্যেই অধিকাংশ বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ১১ ও ১২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, সরাইল ও আখাউড়া উপজেলায় ১৫টি বীর নিবাস ঘুরে ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেল, অধিকাংশ বাসস্থানেই ফাটল দেখা দিয়েছে। সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের খরমপুর এলাকার মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করেন, ‘ঠিকাদার কোনোমতে কাজ করেছে। এখানে থাকতে ভয় পাচ্ছি।’

ফরিদপুরের বোয়ালমারীতে তিনটি ও পাশের আলফাডাঙ্গা উপজেলার একটিসহ মোট চারটি বীর নিবাস ঘুরে দেখা হয়েছে। জালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা গঞ্জর আলী বলেন, নির্মাণের তিন বছরের মধ্যেই খসে পড়ছে পলেস্তারা।

সচ্ছলরাও পেয়েছেন বীর নিবাস: অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা বীর নিবাস ধনাঢ্যরাও পেয়েছেন। কেউ দিয়েছেন ভাড়া,কারোরটায় অন্য কেউ থাকেন। আবার অনেকের বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ১৪ ডিসেম্বর সকালে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল করিমের ঘরটি তালাবদ্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেল, তিনি অসচ্ছল নন। তাঁর এক ছেলে ও এক মেয়ে সরকারি চাকরি করেন। তিনি নিজেও সরকারি চাকুরে ছিলেন। ঘরটিতেও তিনি থাকেন না। তিনি থাকেন জামালপুর পৌর শহরে। ঘরে থাকেন তাঁর মেয়ে রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাশপে হাসনা ওরফে কনা। তবে বাড়িতে কাউকেই পাওয়া যায়নি।

একই উপজেলার মেষ্টা ইউনিয়নের গোপালপুর গ্রামের অসচ্ছল মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বলেন, তাঁর ঘরটিও জরাজীর্ণ। তিনি ঘর পাননি। প্রতিটি ঘর পেতে তদবির ও টাকা দিতে হয়েছে। যেসব মুক্তিযোদ্ধা ধনী তাঁরা সব দিক থেকে এগিয়ে রয়েছেন। ফলে তাঁরাই এসব ঘর পাচ্ছেন। কেন্দুয়া ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর ছবুরও একটি ঘর পেয়েছেন। তাঁর বড় ছেলে জাকির হোসেন বলেন, এক বছর আগে ঘরটি নির্মিত হয়েছে। কিন্তু ঘরখানি পেতে প্রায় দেড় লাখ টাকা ঘুষ দিতে হয়েছে।

বীর নিবাস পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সৈয়দ আলী। বাজারে তাঁর ১০টি দোকান আছে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার গ্রামের মুক্তিযোদ্ধা মো. সাজাহানের সঙ্গে কথা হলে তিনি জানান, তাঁর নিজের বাড়ি, পুকুরসহ ১০ শতক জমি আছে। চার ছেলের মধ্যে তিনজনই সরকারি চাকরি করেন। প্রকল্পের নীতিমালায় বলা আছে, অসচ্ছল মুক্তিযোদ্ধা বলতে বোঝাবে, যাঁদের ৮ শতাংশের বেশি জমি নেই এবং সংসারে আয় করার মতো সক্ষম সন্তান নেই।

নোয়াখালীর নয়টি উপজেলার ৬৪ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে গত চার বছরে বীর নিবাস তৈরি করে দেওয়া হয়েছে। তাঁরা বেশ খুশি এমন একটি বাড়ি পেয়ে। সম্প্রতি কথা হয় সেনবাগের বিষ্ণুপুর গ্রামের মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, পৈতৃক ভিটেমাটি যা কিছু ছিল তার বেশির ভাগই বিক্রি করতে হয়েছে সন্তানদের মানুষ করতে গিয়ে। তাই ভালো একটি ঘরও তৈরি করা হয়ে ওঠেনি। তিনি কখনো স্বপ্নেও ভাবেননি জীবনের শেষ বয়সে এমন একটা বাড়ি পাবেন।

বীর নিবাস পেয়েছেন একই উপজেলার নজরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মজিদের স্ত্রী জাহানারা বেগম ও সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. মোস্তফাও। তাঁদের বাড়িতে গিয়ে কথা বলে জানা যায়, অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে সরকারের এই উপহার সমাজে তাঁদের মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে।

ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালিতে ব্যাপক জনসমাগম

ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালিতে ব্যাপক জনসমাগম

ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালিতে ব্যাপক জনসমাগম – ছবি : সংগৃহীত

পুলিশের পরিবর্তিত সময় ও বেঁধে দেয়া ক্ষুদ্র সীমানার মধ্যে বিজয় দিবস উপলক্ষে র‌্যালী করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার সকাল ১১টা ৪৫ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে যখন র‌্যালী শেষ। হয় তখন বাজে ১২টা ০৪ মিনিট।

মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালীটি হলেও এটি মূলত: নির্বাচনী প্রচারনায় রূপ নেয়। রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীদের পোস্টার, ব্যানার ছিলো ব্যাপক এই র‌্যালীতে।

মুক্তিযুদ্ধের সেক্টার কমান্ডার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতির পাশাপাশি নেতা-কর্মীদের হাতে ছিলো কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সম্বলিত প্ল্যাকার্ড। জাতীয় পতাকা, দলের প্রতীক ধানের শীষ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থক।

নয়া পল্টনের কার্যালয়ে সামনে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে এই বিজয় র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের নির্বাহী সভাপতি ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৩ আসনের প্রার্থী আবদুস সালাম, ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক, বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালীর প্রথম ভাগে ছিলো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মিছিল।

ঢাকা-৬ আসনের প্রার্থী সুব্রত চৌধুরী কর্মী-সমর্থকদের মিছিল নিয়ে নয়া পল্টনে আসেন। তাদের ব্যানারে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ছবি ছিলো। ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস ধানের ছড়া দিয়ে সাজানো একটি ট্রাকে চড়ে বিশাল মিছিল নিয়ে এই র‌্যালীতে অংশ নেন। সেই ট্রাকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় প্রতিকৃতি ছিলো। বিজয় র‌্যালীতে ব্যান্ড সঙ্গীত দলও ছিলো যারা মুক্তিযুদ্ধের গানের মূর্ছনায় নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাখে।

নির্বাচন নিয়ে জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা ভয়ঙ্কর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেনঃ রিজভী

নির্বাচন নিয়ে জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা ভয়ঙ্কর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেনঃ রিজভী

ইনসাফ নিউজ

১০ ডিসেম্বর, ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবিঃ ফাইল ছবি।

‘নির্বাচন নিয়ে জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা ভয়ঙ্কর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিদিন জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন। ভোট ডাকাতি প্রস্তুতির শলা-পরামর্শ করছেন। নির্বাচনে জাল-জোচ্চুরির সব প্রস্তুতি পাকা করছেন। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, গতকাল রবিবার সকল জেলার প্রশাসকরা স্ব-স্ব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে বৈঠক করেছেন। ওই বৈঠকে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে চারটি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

চারটি বিষয়ের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘১. ডিসিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলেছেন, আপনারা জানেন সুষ্ঠু ভোট হলে বিএনপি বিজয়ী হয়ে যাবে, তাই এই সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হলে বুঝেশুনে কাজ করতে হবে। যে কোনো মূল্যে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। কাজেই এদিক ওদিক করার মতলব থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলুন। ২. মাঠে কাজ করবে পুলিশ ও র‌্যাব। আপনাদের দায়িত্ব হলো তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং সহযোগিতা প্রদান। ৩. প্রিজাইডিং অফিসারদের নিরাপদে কন্ট্রোল রুমে আসার ব্যবস্থা করবেন। ৪. প্রিজাইডিং অফিসারদের ব্ল্যাঙ্ক সিগনেচার নিয়ে রাখবেন। সেটা সময়মতা কাজে লাগানো হবে। এই সরকারকে যেকোন প্রকারে হোক ক্ষমতায় রাখতে হবে।নির্দেশনায় বলা হয়, গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশের সহযোগিতায় নৌকা প্রতীককে জয়ী করার জন্য ব্যালট পেপারে সিল মেরে ব্যালটবাক্স ভর্তি করে রাখতে হবে।’

তিনি বলেন, ‘ভয়ংকর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা। পরিকল্পিত নীলনকশার মাধ্যমে অবৈধ সরকারের দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য লোক দেখানো নির্বাচন আয়োজনে ফন্দি-ফিকির করছে। ক্ষমতাসীনদের মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রহসনমূলক নির্বাচনী ছক তৈরি করে এগিয়ে চলছে।’

আওয়ামী লীগ সরকার নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় অস্থির ও বেসামাল হয়ে পড়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তারা বিএনপির বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। মিডিয়া সন্ত্রাসে নেমেছে। প্রতিবেশী একটি দেশকে নিজেদের পক্ষে টানতে, অনুকম্পা ও সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছে। আমাদের নেতাদের নামে আজগুবি ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তানি দূতাবাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ ও গোপন বৈঠক করেছেন। এই অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান হাইকমিশন সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে। লিখিত বার্তায় তারা বিভিন্ন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। পাকিস্তানের কোনো কূটনীতিকের সঙ্গে বিএনপির বৈঠক হয়নি।’

তিনি বলেন, ‘মিথ্যা কুৎসা প্রচারণায় বিকারগ্রস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ। গোষ্ঠীস্বার্থে দেন-দরবার করার ঐতিহ্যই হচ্ছে আওয়ামী লীগের। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাহেবই তো ৭ দিন পাকিস্তানে কাটিয়ে এলেন। এই ধরনের মিথ্যাচার থেকে আওয়ামী লীগ ও তাদের অর্থপুষ্ট দালাল মিডিয়া বিরত থাকবে বলে আমরা আশা করি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তাদের মদদপুষ্ট কিছু দালাল মিডিয়াকে বলবো-বিকৃত অপপ্র

বিএনপির অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল: হাছান মাহমুদ

ইনসাফ নিউজ

১০ ডিসেম্বর, ২০১৮

হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপি অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। সোমবার জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত কিছুদিন ধরে বিএনপি অফিস ও গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে মনোনয়ন বাণিজ্যের হাট বসেছিলো। ৩০০ আসনে তারা টাকার বিনিময়ে ৮০০ নমিনেশন দিয়েছিলো। সেই হাটে যারা টাকার অভাবে মনোনয়ন কিনতে পারেন নি তারা আক্রমণ করে অফিসে তালা লাগিয়ে দিয়েছে। তাদের মহাসচিবের গাড়িতে হামলা করে ড্রাইভারের মাথা ফাটিয়ে দিলো। বিএনপি নেতাদের যদি লজ্জা থাকত তাহলে তাদের পদত্যাগ করা উচিৎ ছিলো। অর্থাৎ বিএনপি অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মির্জা ফখরুল সাহেব গেঞ্জি গায়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। জানিনা মনোনয়ন বঞ্চিতরা ওনার কাপড় খুলে দিয়েছিল কিনা? এই লজ্জা শুধু বিএনপির নয়, রাজনীতিবিদ হিসেবে আমিও লজ্জা পাচ্ছি।

হাছান মাহমুদ বলেন, যারা মনোনয়ন বাণিজ্য করে, নমিনেশন দেওয়ার সময় টাকা নেয় তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে তো তারা দেশটাই বেচে দিবে। সুতরাং এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মনছফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, নাট্যশিল্পী ইনামুল হক, অরুণ সরকার রানা প্রমুখ।

৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা হেরে যাচ্ছেন: ড. কামাল

৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা হেরে যাচ্ছেন: ড. কামাল

ইনসাফ নিউজ

১০ ডিসেম্বর, ২০১৮

ড. কামাল হোসেন। ছবিঃ সংগৃহীত।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘৩০শে ডিসেম্বরের নির্বাচনে আপনারা তো ইনশাআল্লাহ হেরে যাচ্ছেন। এরপর জনগণ আপনাদের কিভাবে দেখবে সেই কথাটাও একটু ভাবুন। আপনাদের নেতা-কর্মীদের জনগণকে মোবারকবাদ দেওয়ার সুযোগ করে দিন। এরপর ৩১ ডিসেম্বর সাধারণ জনগণ ও অন্যান্য নেতা-কর্মীরা যেন তাদের মোবারকবাদ দিতে পারে, নির্বাচনের আগের দিনগুলোতে ঠিক তেমন কিছু কাজ সরকারকে করে যান।’

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘রাজনীতি ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান সংসদ সদস্যদের উদ্দেশ্যে ড. কামাল বলেন, ‘এরা বিনাভোটে নির্বাচিত হলেও এখনো একজন সংসদ সদস্য হিসেবেই বিবেচিত। তাই তাদের অবস্থান থেকে এখনো কিছু করতে পারেন তারা। কারণ আর কয়েকদিন পর তো সাধারণ পাবলিকে পরিণত হয়ে যাচ্ছে এসব সংসদ সদস্যরা। তাই যাবার আগে প্লিজ একটা কিছু করে যান। কারণ আপনারা তো বলছেন, দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন। তাই বিনাবিচারে এভাবে যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে খোঁজ নিন, কিছু একটা করুন। তখন জাতিকে বলতে পারবেন, হ্যাঁ আমরা বিনাবিচারে হত্যার ব্যাপারে ক্ষমতার শেষ সময়ে হলেও পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘ভোটাধিকার না দেওয়ার শতভাগ দায়-দায়িত্ব জনগণের নিজের। ক্ষমতার মালিক জনগণ, এটাতো কাগজ দেখিয়ে বলার কিছু নেই। নীরব-নিষ্ক্রিয় হলে চলবে না। দেশের মালিক ১৭ কোটি মানুষ। এর অর্ধেকও যদি একত্র হয়ে মালিকানা নিজেরা ভোগ করতে চাই, তবে কেউ তা রুখতে পারবে না।’

নির্বাচনী প্রচারণায় মাঠে নামার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা সবসময়ই মাঠে আছে। আমি নিজেও সব সময় কথা বলছি জনগণের সঙ্গে। আপনাদের মধ্য দিয়েও কথা হচ্ছে। নেতা-কর্মীদেরও বোঝাচ্ছি, আমরা আছি।’

ড. কামাল বলেন, ‘বিনা বিচারে হত্যাকাণ্ড মহামারি আকারে বাড়ছে। যা মানুষের মনে উদ্বেগ উতকণ্ঠা বাড়াচ্ছে। দেশে গণতন্ত্র না থাকার কারণে এসব হত্যাকাণ্ড বাড়ছে। কেন দেশে মানবাধিকার লংঘন কিংবা গুম খুন আরো বাড়ছে তার তদন্ত হওয়া উচিত এবং এ জন্য সরকারের জবাবদিহি করা উচিত।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব মোফাজ্জল করিম, মো. নূরুল হুদা মিলু, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

খালেদা জিয়ার ৩ আবেদনের আদেশ মঙ্গলবার

খালেদা জিয়ার ৩ আবেদনের আদেশ মঙ্গলবার

১০ ডিসেম্বর, ২০১৮

মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা তিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। সোমবার হাইকোর্টে এ রিট করা হয়।

রিটে ইসির সিদ্ধান্ত স্থগিতের পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণ করে খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে আদালতের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, আমরা ইসির কাছে ন্যায় বিচার পাইনি। আশা করি, উচ্চ আদালতে ন্যায় বিচার পাব। রিটার্নিং কর্মকর্তা যে অভিযোগে মনোনয়নপত্র বাতিল করেছেন তা নির্বাচনী অপরাধের সঙ্গে সম্পর্কিত। অর্থাত্ নির্বাচনের আচরণবিধি লংঘন করলে। কিন্তু তিনি তো আচরণবিধি লংঘনের কোনো কাজ করেননি। এ কারণে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট করা হয়েছে।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে খালেদা জিয়াকে দলীয় মনোনয়নপত্র দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তারা তিনটি মনোনয়নপত্রই বাতিল করে দেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ চার কমিশনার খালেদা জিয়ার আপিল খারিজ করে দেন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আপিল গ্রহণ করে বৈধ ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আপিল খারিজ হয়।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট ৫ বছরের পরিবর্তে দশ বছর এবং নিম্ন আদালত চ্যারিটেবল মামলায় সাত বছরের দণ্ড দেয়।

আ.লীগ প্রার্থীর পেশা ব্যবসা হলেও বার্ষিক আয় শূন্য

হলফনামার তথ্য

আ.লীগ প্রার্থীর পেশা ব্যবসা হলেও বার্ষিক আয় শূন্য

০৯ ডিসেম্বর ২০১৮

371043_125মোজাফ্ফর হোসেন – ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত মো: মোজাফফর হোসেনের পেশা ব্যবসা (১০০% রফতানিকারী উৎপাদনশীল বস্ত্র প্রতিষ্ঠান)। কিন্তু ব্যবসা থেকে তার বার্ষিক আয় শূন্য। এছাড়াও কৃষিখাত, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া ও পেশা থেকে তার বার্ষিক কোনো আয় নেই। তবে চাকরি থেকে ২৪ লাখ ৬০ হাজার টাকা (পরিচালক পারিতোষিক), সঞ্চয়ী হিসাবের ব্যাংক সুদ থেকে ১৭ হাজার ৬৩৭ টাকা এবং অন্যান্য থেকে ৪০ হাজার টাকা (বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ বাবদ) তার বার্ষিক আয় হয়।

তার নামে ও স্ত্রীর নামে কোনো কৃষিজমি নেই। এছাড়াও তার কোনো দায় নেই। তার নিজ নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট নেই। তবে স্ত্রীর নামে ৩২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি বাড়ি/অ্যাপার্টমেন্ট রয়েছে।

এবারের মনোনয়নপত্রের সাথে দেয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।

তার বার্ষিক আয় ২৬ লাখ টাকা এবং ব্যয় ১২ লাখ টাকা। হলফনামার ৮(ক)-তে তিনি উল্লেখ করেন, আমি একক বা যৌথভাবে বা আমার উপর নির্ভরশীল কোনো সদস্য অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে আমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ গ্রহণ করিনি।

রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগ প্রার্থী মো: মোজাফ্ফর হোসেনের শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)। তার হাতে নগদ টাকা আছে ১৫ লাখ ৮৫ হাজার ৯১৬ টাকা এবং স্ত্রী হাতে নগদ টাকা ২৬ লাখ ৯০ হাজার ৪৩৪ টাকা। তার নামে ও স্ত্রী নামে কোনো বৈদেশিক মুদ্রা নেই। তার নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৮ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা এবং স্ত্রীর নামে ৮ লাখ ২৯ হাজার ৬৪৬ টাকা। তার নিজ নামে ২৪ লাখ ৪১ হাজার ৮১২টি শেয়ার রয়েছে, যার মূল্য ৫ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার ১২০ টাকা এবং স্ত্রীর নামে ২২ লাখ ৬৪ হাজার ৫৪০টি শেয়ার, যার মূল্য ২ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা। তার নামে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি ২৫ ভরি, যার মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৫ ভরি, যার মূল্য ২২ হাজার টাকা। ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যের এসি ও টিভি রয়েছে তার নাম এবং ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ল্যাপটপ, এলইডি টিভি ও ফ্রিজ রয়েছে তার স্ত্রীর নামে। তার নামে ১৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এক লাখ ২০ হাজার টাকা মূল্যের খাট, ওয়ারড্রপ ইত্যাদি আসবাবপত্র রয়েছে তার নামে। কিন্তু তার স্ত্রীর নামে কোনো আসবাবপত্র নেই। তার নামে ২০ লাখ ২১ হাজার ৬৯৬ টাকার ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে। তবে স্ত্রী নামে ইন্স্যুরেন্স প্রিমিয়াম নেই। তার নামে ঢাকা ও জামালপুরে ১৫৯৭.৭১১ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার মূল্য ৭১ লাখ ২৩ হাজার ৪৫৪ টাকা এবং স্ত্রীর নামে ১৮৮.৩৭ শতাংশ, যার মূল্য ১০ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

এদিকে মোজাফ্ফর হোসেনের কোম্পানির নাম সীম ফেব্রিক্স লিমিটেড। ওই কোম্পানির ব্যবসায়ীক মূলধন ৫ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার ১২০ টাকা। মনোনয়নপত্রের সাথে দাখিল ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এত কিছু করেও মির্জা আব্বাসকে ঠেকাতে পারলেন না মেনন

এত কিছু করেও মির্জা আব্বাসকে ঠেকাতে পারলেন না মেন

০৯ ডিসেম্বর ২০১৮

371039_135.jpgমির্জা আব্বাস ও রাশেদ খান মেনন। – ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের মনোনয়ন ঠেকাতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এই আসনের মহাজোটের প্রার্থী ওয়ার্কাস পার্টির সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। কিন্তু নির্বাচন কমিশন রাশেদ খান মেননের করা আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন।

গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে কমিশন এ আবেদন না মঞ্জুর করেন। ফলে ঢাকা-৮ আসনে মির্জা আাব্বাসের নির্বাচন করতে আর কোনো বাধা রইলো না।

গত ২ ডিসেম্বর ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাসের প্রার্থিতা বহাল রাখেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন মির্জা আব্বাসের প্রার্থিতা বহালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। এরপর ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন আইনজীবী জিয়াদ আল মালুম।

আবেদনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করার জন্য আপিল করা হয়েছিল।

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়ন বাতিল চেয়ে ওই আপিল করা হয়েছিল।

মেননের আইনজীবী জিয়াদ আল মালুম বলেছিলেন, মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস যে ঋণখেলাপি সেটা গোপন করেছেন। এ ছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন- তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন, তিনি তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য। কিন্তু ইসির আপিলে মেননের যুক্তি খারিজ হয়ে যায়। এরফলে মির্জা আব্বাসের প্রার্থী হতে আর কোন বাধা থাকল না।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিনাভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন রাশেদ খান মেনন। বরিশালের স্থায়ী বাসিন্দা রাশেদ খান মেনন তার নির্বাচনী প্রতিদ্বন্দী মিজা আব্বাসকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছিলেন।